ঢাকাSaturday , 7 February 2026
  1. অপরাধ
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণ্যমাধ্যম
  8. চাকুরী
  9. ছোটদের পোস্ট
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. ধর্ম
  14. পাঠকের কলাম
  15. প্রবাস

ফ্লেমিংগো একটি পাখির নাম

news1
February 7, 2026 9:46 am
Link Copied!

বন্ধুরা, তোমাদের আজ একটি পাখির সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই পাখিটির আছে উজ্জ্বল গোলাপি রঙের পালক এবং লম্বা দুটি পা। এর ঘাড় কেমন জান? ইংরেজি ‘এস’ অক্ষরের মতো। এই পাখিটি তার ঘাড়ের জন্য খুব বিখ্যাত, বলতে পারো বিশ্বব্যাপী পরিচিত। তোমরা কি পাখিটির নাম জান? না জানলে সমস্যা নেই, আমিই বলে দিচ্ছি। এই পাখির নাম ফ্লেমিংগো।

ফ্লেমিংগোর প্রিয় খাবার হলো- চিংড়ি, শামুক এবং উদ্ভিদ বা শৈবাল। এরা যখন খাবার খায় তখন মাথা পানির মধ্যে ডুবিয়ে দেয়। তারপর পানির মধ্যে মাথা উল্টে বেলচার মতো করে ফেলে এবং খপ করে মাছ ধরে। এরা পানিতে দৌড়াতে পারে এবং আকাশে অনেক দূর পর্যন্ত উড়তে পারে। এদের দ্রুত উড়তে ডানার সঙ্গে লম্বা পা দু’টি সহায়তা করে।

ফ্লেমিংগো এমনভাবে বাসা তৈরি করে, দেখলে মনে হবে কাদার স্তূপ। এরা টিলার শীর্ষে কিংবা গর্তে ডিম দেয়, মাত্র একটি ডিম দেয়। প্রায় ৩০ দিন পর ডিম ফুটে ছানা বের হয়।বাচ্চা ফ্লেমিংগোর পালক সাদা ও নরম হয় এবং ডানা দুটি সোজা থাকে। কিন্তু, যখন এরা বড় হতে থাকে তখন ডানা দুটি নিচের দিকে বাঁক নেয়। বাবা-মা উভয়ই নবজাতক ফ্লেমিংগোর যত্ন নেয়। জন্মানোর ৫ দিন পর বাসা ছেড়ে ছোট ছোট দলে ভাগ হয়ে অন্যান্য ফ্লেমিংগোর সঙ্গে ঘুরতে যায় বাচ্চা ফ্লেমিংগো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।