ঢাকাThursday , 5 February 2026
  1. অপরাধ
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণ্যমাধ্যম
  8. চাকুরী
  9. ছোটদের পোস্ট
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. ধর্ম
  14. পাঠকের কলাম
  15. প্রবাস

মঠবাড়িয়ায় নৌ ও পাহাড়ি বাহিনীর প্রস্তুতি

Link Copied!

গণভোট ও সংসদ নির্বাচনে মঠবাড়ীয়ায় থাকছে ২ প্লাটুন নৌবাহিনী। আর তিন পার্বত্য জেলায় ব্যবহার হবে বিভিন্ন বাহিনীর নেটওয়ার্ক।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম ইতিমধ্যে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠিয়েছেন।

স্বশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পিরোজপুর-৩ নির্বাচনী এলাকার মঠবাড়ীয়া উপজেলার উপকূলের নিকটবর্তী ১০টি ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন নৌবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এদিকে তিন পার্বত্য জেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির যেসব ভোটকেন্দ্রে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না, সেসব ভোটকেন্দ্রের ফলাফল সংগ্রহ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর আধুনিক নেটওয়ার্ক বা ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করতে হবে। মূলত, রাঙ্গামাটি জেলার-২০টি, বান্দরবান জেলার ৪৬টি এবং খাগড়াছড়ি জেলার ৪২টি সহ মোট ১০৮টি ভোটকেন্দ্রের ফলাফল সংগ্রহে এ ব্যবস্থা নিতে হবে। এজন্য ব্যবহার করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী/বিজিবি/পুলিশ এর আধুনিক নেটওয়ার্ক বা ওয়্যারলেস সিস্টেম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।