ঢাকাFriday , 6 February 2026
  1. অপরাধ
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণ্যমাধ্যম
  8. চাকুরী
  9. ছোটদের পোস্ট
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. ধর্ম
  14. পাঠকের কলাম
  15. প্রবাস

চাঁদা না পেয়ে নরসিংদীতে সন্ত্রাসী হামলা, ১২ সাংবাদিক আহত

news1
February 6, 2026 6:06 am
Link Copied!

নরসিংদীতে ঢাকা থেকে আসা সাংবাদিকদের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদর উপজেলার পাঁচদোনার চৈতাব ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে। হামলায় ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামিলি ডে শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফিরতে গেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিং করায় চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা এসময় বাসের চাবি কেড়ে নিয়ে নারী, শিশুসহ সাংবাদিকদের জিম্মি করে এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। হামলা থেকে বাঁচতে ক্র্যাব নেতারা পুলিশকে কল করেন। কিছুক্ষণ পরে পুলিশ এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।