ঢাকাFriday , 6 February 2026
  1. অপরাধ
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণ্যমাধ্যম
  8. চাকুরী
  9. ছোটদের পোস্ট
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. ধর্ম
  14. পাঠকের কলাম
  15. প্রবাস

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

news1
February 6, 2026 4:21 am
Link Copied!

বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি না হয়ে পাকিস্তানের মতো শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলার জোর দাবি জানায়। বাংলাদেশের দাবি নাকোচ করে দিয়ে বিশ্বকাপ থেকেই টাইগারদের ছাটাই করে দেয় আইসিসি।

বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি প্রতিবেশী দেশ পাকিস্তান। তারা ঘোষণা দিয়েছে বিশ্বকাপে ভারতের ম্যাচ না খেলার। এতে করে বড় ধরনের আর্থক ক্ষতির মুখে পড়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একটি স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলব না। এই সিদ্ধান্ত আমরা গভীরভাবে বিবেচনা করে নিয়েছি এবং এটিকে যথোপযুক্ত সিদ্ধান্ত মনে করছি।’

পাকিস্তানের ম্যাচ বয়কট প্রসঙ্গ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ভাইস-প্রেসিডেন্ট রাজিব শুক্লা এএনআইকে বলেছেন, ‘বিসিসিআইর এই বিষয়ে (শেহবাজের বক্তব্য) কিছু বলার নেই। আইসিসি’ই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, আর যেটা আইসিসি ঠিক করবে, আমরা সেটার অনুসরণ করব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।