ঢাকাFriday , 6 February 2026
  1. অপরাধ
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণ্যমাধ্যম
  8. চাকুরী
  9. ছোটদের পোস্ট
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. ধর্ম
  14. পাঠকের কলাম
  15. প্রবাস

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে

Link Copied!

ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি (এনআইডি) কার্ড হলো বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের পরিচয় নিশ্চিত করার রাষ্ট্রীয় ও আইনি দলিল। এটি শুধু ভোটের অধিকার প্রয়োগের জন্য নয়, বরং পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড কেনা, জমি কেনাবেচা এবং সরকারি-বেসরকারি সেবাসমূহ পাওয়ার জন্য প্রধান পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়।

অনেকেই আছেন ভোটার আইডি কার্ডের সব প্রক্রিয়া শেষ করেছেন কিন্তু এখনো কার্ড হাতে পাননি। কিন্তু পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড কেনাসহ নানান কাজে ভোটার আইডি কার্ডের দরকার। এজন্য আপনি ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারেন। এটি দিয়ে আপনি সব কাজ চালাতে পারবেন।

ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বা পিডিএফ ডাউনলোড করতে নির্বাচন কমিশনের এনআইডি সার্ভিস সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর ১৭ ডিজিটের নম্বর ও জন্ম তারিখ দিয়ে ফেস ভেরিফিকেশন (ফিঙ্গারপ্রিন্ট বা অ্যাপ ব্যবহার করে) শেষ করে প্রোফাইল থেকে কার্ডটি ডাউনলোড করা যাবে।

অনলাইন এনআইডি কার্ড ডাউনলোড করার নিয়ম জেনে নিন-
১. প্রথমে রেজিস্ট্রেশন: services.nidw.gov.bd/nid-pub/registration সাইটে গিয়ে আপনার এনআইডি কার্ডের নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
২. এরপর অ্যাকাউন্ট ভেরিফিকেশন: মোবাইল নম্বরে আসা ওটিপি কোডটি এন্ট্রি করুন।
৩. ফেস ভেরিফিকেশন: এনআইডি ওয়ালেট অ্যাপের মাধ্যমে ফেস ভেরিফিকেশন বা ফিঙ্গার দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করুন।
৪. ডাউনলোড: লগ-ইন করার পর ‘ডাউনলোড’ অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।

যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে বা স্মার্ট কার্ড পাননি, তারা এই পদ্ধতিতে অনলাইন কপি ব্যবহার করতে পারবেন ডাউনলোড করতে ১৭ ডিজিটের কার্ড নম্বর বা স্মার্ট কার্ডের ফর্ম নম্বর প্রয়োজন। ডাউনলোড করার পর তথ্য ভুল থাকলে বা ভেরিফিকেশন না হলে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।