ঢাকাFriday , 6 February 2026
  1. অপরাধ
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণ্যমাধ্যম
  8. চাকুরী
  9. ছোটদের পোস্ট
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. ধর্ম
  14. পাঠকের কলাম
  15. প্রবাস

নিয়মিত দই খাওয়া কমাতে পারে কোলন ক্যান্সারের ঝুঁকি

news1
February 6, 2026 4:48 am
Link Copied!

নিয়মিত দই খাওয়া কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে, এমন তথ্য সামনে এসেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। যুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে কোলন ক্যান্সারের সংখ্যা দ্রুত বাড়ছে। নতুন এই গবেষণায় দেখা গেছে, সপ্তাহে অন্তত দু’বার দই খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি প্রায় ২০ শতাংশ কমতে পারে।

গবেষকরা বলছেন, বিশেষ করে সকালের নাস্তায় দই খাওয়া অন্ত্রের উপকারি ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে অন্ত্রের সুস্থ পরিবেশ তৈরি হয়, যা ব্যাকটেরিয়ার কারণে তৈরি কিছু কোলন টিউমারের সম্ভাবনা কমায়।

ক্যান্সারের সাথে অন্ত্রের ব্যাকটেরিয়ার সম্পর্ক

গবেষণায় দেখা গেছে, অন্ত্রের অভ্যন্তরীণ স্তরে দীর্ঘ সময় ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি ক্যান্সারের কারণ হতে পারে। এই ব্যাকটেরিয়াগুলো ক্রমাগত প্রদাহ সৃষ্টি করে, যা ধীরে ধীরে অন্ত্রের কোষ ক্ষতিগ্রস্ত করে এবং অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে বাধ্য করে, যা ক্যান্সারে পরিণত হতে পারে।

গবেষণায় নজরে আসা ব্যাকটেরিয়া

গবেষকরা বিশেষ করে Bifidobacterium নামের একটি ব্যাকটেরিয়ার ওপর মনোযোগ দিয়েছেন। সাধারণত এটি হজম প্রক্রিয়ায় সাহায্য করে এবং সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। কিন্তু অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেলে এটি কোলনে প্রদাহ সৃষ্টি করতে পারে।

গবেষকরা দেখেছেন, যারা সপ্তাহে অন্তত দু’বার দই খাচ্ছেন, তাদের মধ্যে ব্যাকটেরিয়ার ভারসাম্যহীনতার সঙ্গে সম্পর্কিত কোলন ক্যান্সারের ঝুঁকি কম দেখা গেছে। দই খাওয়া অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার মাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং ক্ষতিকর অতিরিক্ত বৃদ্ধি ও প্রদাহের সম্ভাবনা কমায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।