ঢাকাFriday , 6 February 2026
  1. অপরাধ
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণ্যমাধ্যম
  8. চাকুরী
  9. ছোটদের পোস্ট
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. ধর্ম
  14. পাঠকের কলাম
  15. প্রবাস

৭ উপায়ে সাদা কাপড় সাদা রাখুন

news1
February 6, 2026 4:57 am
Link Copied!

সাদা কাপড় পরিষ্কার রাখা খুব কঠিন। একদিন ব্যবহার করলেই পর দিন আর সেটি পরা যায় না। সেটা শুধু গায়ের পোশাকই নয়; বাসার অন্যান্য কাপড়ের ক্ষেত্রেও এক পরিস্থিতির শিকার হতে হয়। এ নিয়ে অনেক ঝামেলা মনে হয়। এমনকি বিরক্তিকরও।

সামান্য অসাবধানতায় দাগ, হলদে ভাব বা মলিনতা চলে আসে। তবে কিছু সহজ কৌশল মেনে চললে আপনার সাদা কাপড় দীর্ঘদিন ঝকঝকে রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, সাদা কাপড় সাদা রাখার সাতটি কার্যকর উপায়—

প্রথমত আলাদা করে সাদা কাপড় ধুতে হবে। কারণ সাদা কাপড় কখনোই রঙিন কাপড়ের সঙ্গে ধুতে যাবেন না। হালকা রঙের কাপড় থেকেও রঙ ছড়াতে পারে। আলাদা করে ধুলে রঙ লাগার ঝুঁকি কমে যায়।

দ্বিতীয়ত ঠান্ডা বা কুসুম গরম পানিতে ভিজিয়ে নিন। খুব গরম পানি সব কাপড়ের জন্য ভালো নয়। আগে ২০–৩০ মিনিট কুসুম গরম পানিতে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে ভিজিয়ে রাখলে ময়লা নরম হয় এবং সহজে ওঠে।

তৃতীয়ত বেকিং সোডা ব্যবহার করুন। ডিটারজেন্টের সঙ্গে ১–২ চামচ বেকিং সোডা মিশিয়ে দিলে কাপড় উজ্জ্বল থাকে এবং দুর্গন্ধও কমে যায়। এটি প্রাকৃতিক হোয়াইটনার হিসেবে কাজ করে থাকে।

চতুর্থত লেবু কিংবা ভিনেগার ব্যবহার করুন। হালকা হলুদে ভাব দূর করতে ধোয়ার সময় পানিতে অল্প সাদা ভিনেগার কিংবা লেবুর রস মেশাতে দিন। এটি কাপড়কে ফ্রেশ ও উজ্জ্বল দেখায়।

পঞ্চমত দাগ লাগলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন। কারণ দাগ শুকিয়ে গেলে তা তোলা খুব কঠিন। সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। প্রয়োজন হলে দাগের ওপর সামান্য ডিটারজেন্ট বা লিকুইড সাবান লাগিয়ে ঘষুণ।

ষষ্ঠত রোদে শুকান, কিন্তু অতিরিক্ত রোদে নয়। রোদের আলো প্রাকৃতিকভাবে সাদা কাপড় উজ্জ্বল করে। তবে দীর্ঘ সময় কড়া রোদে রাখলে কাপড় শক্ত বা ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং মাঝারি সময়ই যথেষ্ট।

সপ্তমত ব্লিচ ব্যবহারে সতর্ক থাকুন। কারণ ব্লিচ দ্রুত সাদা করে, কিন্তু বেশি ব্যবহার করলে কাপড়ের তন্তু নষ্ট হয় এবং হলদে আভা আসতে পারে। মাঝে মাঝে, পরিমিত ব্যবহারই ভালো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।